বাংলাদেশের জুনায়নাও সেরা টাইমিং পেলেন অলিম্পিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৭:৪৯আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৭:৪৯

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে বাংলাদেশের দুই সাঁতারুকে উৎসাহ দিতে এসেছিলেন তাকাহিরো তাগুচি। হাতে ছিল লাল-সবুজ পতাকা। যিনি একসময় বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার উপস্থিতিতে বাংলাদেশের আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ খারাপ করেননি। দুজনই নিজেদের সেরা টাইমিং পেয়েছেন।

আরিফুল ৫০ মিটার ফ্রি-স্টাইলের হিটে সেরা টাইমিং করেছেন। তেমনি লন্ডন প্রবাসী জুনায়না আহমেদও  আগের চেয়ে ভালো টাইমিং করে সাঁতার শেষ করেছেন।

মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইল হিটে জুনায়না ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হয়েছেন। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড সময় ছিল তার আগের সেরা।

হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন জুনায়না। তাজিকিস্তানের আনাস্তাশিয়া ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন। সব মিলিয়ে ৮১ জনের মধ্যে ৬৮তম বাংলাদেশি এই সাঁতারু।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী