অলিম্পিক সোনাজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জিমন্যাস্ট ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৬:৩৮আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৫৭

বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ঢাকায়। আগামী  ২৭ থেকে ৩১ অক্টোবর ছয় দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

আজ (শনিবার) ঢাকা ক্লাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন।

জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন প্রতিযোগিতা নিয়ে নানান তথ্য দেন।

এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান। ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ জাজেজ ও অফিসিয়াল মিলিয়ে প্রায় ১৭০ জন অংশগ্রহণ করছেন।

তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং নারী) ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী