পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২২:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৪৬

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২১ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মিরপুর পিওএম কাবাডি মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। প্রথম দিন মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আরআরএফ খুলনা।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জ ডিআইজি বলেন, ‘টুর্নামেন্টটির মাধ্যমে আমরা পুলিশ বাহিনীর মধ্য থেকে মেধাবী ও ভালো মানের খেলোয়াড় তৈরি করছি, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব দেখাতে পারে। পুলিশের ইউনিট পর্যায়ে কাবাডি দল গঠন করা হচ্ছে যেন ভালো খেলোয়াড় পাওয়া যায়। পুলিশ কর্তৃপক্ষ কাবাডি খেলার উন্নয়নে কাজ করছে।’

পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজন

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জানান, খেলাটি পরিচালনার দায়িত্বে থাকা বেশিরভাগ সদস্য পুলিশ কর্মকর্তা। তার অভিমত, ‘পুলিশ ব্যবস্থাপনায় কাবাডি খেলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান কাবাডি কমিটি দায়িত্ব নেওয়ার পর এই খেলায় প্রাণ ফিরেছে। আমাদের পুলিশ টিমের অধিনায়ক দেশের জাতীয় কাবাডি দলেরও অধিনায়ক। ক্রিকেট ও ফুটবলের দ্বিতীয় বিভাগে কোনও বিদেশি খেলোয়াড় আসে না। তবে দেশের কাবাডির দ্বিতীয় বিভাগে বিদেশি খেলোয়াড় এসেছে। এটি দেশের কাবাডির বড় বিজয়।’

পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে দুটি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ ‘ক’তে রয়েছে ডিএমপি, আরআরএফ খুলনা, বান্দরবান জেলা এবং আরএমপি-রাজশাহী। গ্রুপ ‘খ’তে আছে নারায়ণগঞ্জ জেলা, চতুর্থ এপিবিএন-বগুড়া, ঢাকা জেলা এবং কেএমপি-খুলনা।

আয়োজকরা জানান, আগামী ১ নভেম্বর সেমিফাইনাল এবং ৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
ঢাকার দুই ডিসির রদবদল
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন