‘খেলাকে কেন্দ্র করে পুলিশের মাঝে সম্পর্ক নষ্ট নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:০৯

প্রতিটি খেলায় প্রতিযোগিতামূলক মনোভাব রেখে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে পুলিশ সদস্যদের মাঝে সম্পর্ক নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বুধবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘অংশগ্রহণকারী সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সবাই একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনও কারণে যেন নিজেদের মধ্যে মনোমালিন্য, কিংবা সম্পর্ক নষ্ট না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

ফাইনালে বিজয়ী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কাবাডি দলকে অভিনন্দন জানান তিনি। এছাড়া ফাইনালে পরাজিত নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলকে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি কে জিতবে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’ অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১ এর ফাইনালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি ৩৫-৩২ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে পরাজিত করে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের সময়, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সভাপতি হাবিবুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠান সাইফ টেকের স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের