ভারতে প্রো-কাবাডি লিগ খেলা হচ্ছে না বাংলাদেশের সাবেক অধিনায়কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ০০:০৫আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০১:৩৮

ফেবারিটের তকমা নিয়েই বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), তার মর্যাদাও রক্ষা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনালে নারায়ণগঞ্জ জেলা দলকে ৩৫-৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি। জয় পেলেও কাপ হাতে নিতে পারেননি ডিএমপির অধিনায়ক মাসুদ করিম, খেলা শেষ করার আগেই আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে, যেতে হয়েছে হাসপাতালেও।

হাসপাতালের বিছানায় বসে জয়ের সুসংবাদ হয়তো পেয়েছেন, তবে তার চেয়ে বড় দুঃসংবাদ দিয়েছেন চিকিৎসকরা। আঘাত বেশ গুরুতর, আগামী কয়েক মাস খেলা থেকে দূরে থাকতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে। আর যে কারণে আগামী ডিসেম্বরে ভারতের প্রো কাবাডি লিগে ‘ইউপি যোদ্ধা’র হয়ে খেলাও হচ্ছে না দেশসেরা অন্যতম কাবাডি খেলোয়াড়ের।

জানা গেছে, মাঠে আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে মাসুদ করিমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন- পায়ে অস্ত্রোপচার করতে হবে। খেলা থেকে বিরত থাকতে হবে কয়েক মাস। 

এমন খবর শুনে মাসুদ করিম রাতে হাসপাতালের বিছানা থেকে বিষণ্ন কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাম পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে এখন আমার প্রো-কাবাডির স্বপ্ন শেষ। ইউপি যোদ্ধার হয়ে খেলার কথা থাকলেও যেতে পারবো না। আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। মনে হচ্ছে- আমার ক্যারিয়ারই শেষ হয়ে গেলো।'

বাংলাদেশ দলের অধিনায়ক মাসুদ করিম ভারতের ফ্র্যাঞ্চাইজ কাবাডি লিগে এর আগে দু’বার খেলেছেন। এবার তৃতীয়বারের মতো খেলার স্বপ্ন থাকলেও হঠাৎ পাওয়া চোট তাকে দূরে সরিয়ে নিয়েছে।

প্রসঙ্গত,  ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২১’ শুরু হয় গত ২৮ অক্টোবর। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী