ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট বুধবার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:৫৪

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। এবারের আসরে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্রও অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেছেন, ‘ওয়ালটন সব সময়ই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউর পাশে থাকে। আমরা যদি তাদের উৎসাহিত না করি, তাহলে কেন তারা এখানে আমাদের সঙ্গে থাকবে?’

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। তিনি তার বক্তব্যে বলেছেন, ‘ওয়ালটন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট কাল শুরু হচ্ছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন, তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো, তারাই ক্রিকেট খেলছেন। আপনাদের ক্রিকেট খেলার নিউজ এখন পত্রিকায় উঠবে, এটা অনেক বড় ব্যাপার। আমরা আশা করি, অনেক উৎসবমুখর পরিবেশে এটা শেষ হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৫২টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব হবে নকআউট ভিত্তিতে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সিক্স-এ সাইড ভিত্তিতে খেলাগুলো হবে পল্টনে অবস্থিত আউটার স্টেডিয়ামে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দাড়িয়া, ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের