বিওএ’র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি প্যানেলের প্রার্থিতা জমা পড়েছে। সেখানে বর্তমান মহাসচিব শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটা নিশ্চিত।

উৎসবমুখর অবস্থায় সংগঠকরা নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দলে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদও। প্রথমবারের মতো শাহেদ রেজা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশের বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক।

আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার না হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ২২ ডিসেম্বর নির্বাচনের প্রয়োজন পড়বে না। মনোনয়নপত্র জমা দিয়ে কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফুটবলে কাজ করে যাচ্ছি। ফুটবল অলিম্পিক মুভমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা দক্ষিণ এশিয়ান গেমসে ফুটবলসহ অন্য ইভেন্টে সাফল্য পেয়েছি। আশা করছি, বৃহত্তর অলিম্পিক মুভমেন্টে এসে খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো।’

আগামী চার বছরের জন্য শাহেদ রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো মহাসচিব হতে যাচ্ছেন। এই কমিটি ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়েই হতে যাচ্ছে বলে জানালেন কাজী নাবিল, ‘অলিম্পিক একটা পরিবারের মতো। সমস্ত ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই কমিটি করা হয়েছে। এখানে যত ফেডারেশন আছে, তাদের সবারই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সবাই যেহেতু কমিটিতে আছে, তাই এর বাইরে (একটি প্যানেলের বাইরে) আর কেউ নেই।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী