ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরিজ স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া আজ শনিবার উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে । শুক্রবার বাংলা মাধ্যমের এবং শনিবার ইংরেজি মাধ্যমের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান, প্রফেসর ড. সিতেশ চন্দ্র বাচার ও দ্বিতীয় দিনে বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরিজ স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী বাছাইপর্ব শেষে ছাত্ররা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রায় দুই হাজার ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
/আরএম/এফআইআর/








