বাংলাদেশ দলে নতুন ভূমিকায় সোনাজয়ী শুটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৪

কিছু দিন আগেও রাইফেল নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন ২০১০ এসএ গেমসে সোনাজয়ী শুটার শারমিন আক্তার রত্না। হঠাৎ করেই যেন রাইফেল তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাইফেল তুলে রাখলেও দূরে সরে যাননি। অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়। রবিবার ইন্দোনেশিয়াতে আইএসএসএফ গ্রাঁ প্রিঁ টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ দল। সেই দলে ইরানি কোচ মোহাম্মদ রেজাইয়ের সহকারীর ভূমিকায় দায়িত্ব পালন করবেন তিনি। অর্থাৎ এখন কোচ হয়েই ক্যারিয়ার গড়তে চাইছেন।

১৮ বছরের ক্যারিয়ারে শারমিনের সাফল্য কম নয়। ২০১০ সালে ঢাকার এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মেয়েদের একক ও দলীয় বিভাগে সোনা জিতেছিলেন। একই বছর দিল্লির কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলীয় সোনা জয়ের মিশনেও তার অবদান কম ছিল না।

ইন্দোনেশিয়াতে যাওয়ার আগে শারমিন সংবাদ মাধ্যমকে ক্যারিয়ার নিয়ে বলেছেন, ‘চাইলে আরও কিছুদিন শুটিং চালিয়ে যেতে পারতাম। কিন্তু নতুনদের জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে ভালো স্কোর করতে পারেননি। সবশেষ ২০১৯ এসএ গেমসে অংশ নিয়ে জেতেন রুপা। এবার কোচ হিসেবে বড় সাফল্য চাইছেন রত্না, ‘ক্যারিয়ারে নিজের লক্ষ্য সেভাবে পূরণ করতে পারিনি। চেয়েছিলাম এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জিততে। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। এখন নিজের যে মেধা আছে, তা দিয়ে এমন শুটার তৈরি করতে চাই, তারা যেন অলিম্পিকের পদকের জন্য লড়তে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী