ইন্দোনেশিয়ায় ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের নাফিসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৮

ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ পি’র দ্বিতীয় দিনে পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ উপহার দিয়েছেন নাফিসা তাবাসসুম।

আজ (বৃহস্পতিবার) এই ইভেন্টে নাফিসা পদক পেলেও আরেক নারী শুটার সাজিদা হক সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন।

ফাইনাল পর্বে নাফিসা মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান সোনা জয়ের লড়াই থেকে। এই ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা।

দিনের শুরুতে অবশ্য বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের  বাছাই পর্বে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন। আর ৬২০.৩ স্কোর করে ষষ্ঠ হয়েছেন রাব্বি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে