ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ পি’তে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মেয়েদের বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন নাফিসা তাবাসসুম। এবার মিক্সড ইভেন্টেও সাফল্য পেয়েছেন উদীয়মান এই শুটার।
আজ (শুক্রবার) আরেক শুটার ইউসুফ আলীর সঙ্গে জুটি বেঁধে নাফিসা মিক্সড ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। তাদের সম্মিলিত স্কোর ৪৭। এই ইভেন্টে সোনা জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া আর রুপা সিঙ্গাপুরের।
এদিকে ছেলেদের পিস্তলের একক ইভেন্টে কমনওয়েলথ গেমসে রুপা জেতা শুটার শাকিল আহমেদ ভালো করতে পারেননি। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি। বাকি দুজন- আব্দুর রাজ্জাক ও পিয়াস হাসান বাছাই পর্ব পেরোতে পারেননি।
এছাড়া মেয়েদের একক ইভেন্টে কেউ সেমিফাইনালে পৌঁছাতে পারেননি। আঞ্জিলা, তুরিং ও আঁখিকে বাছাই পর্ব থেকে বিদায় নিতে হয়েছে।








