মালদ্বীপে সিরিজ জিতলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২

মালদ্বীপের রাজধানী মালের সোশাল সেন্টার ইনডোর হল যেন এক টুকরো বাংলাদেশ! হলের চারদিকে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে প্রবাসীরা সরব। তাদের এই অনুপ্রেরণা বিফলে যায়নি। তিন ম্যাচের ভলিবল প্রতিযোগিতায় সিরিজ জিতেছে বাংলাদেশ। সবশেষ তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ দাপট দেখিয়ে সরাসরি ৩-০ সেটে স্বাগতিকদের হারিয়েছে।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। শেষ ম্যাচে প্রতিপক্ষকে কোনও সেটই জিততে দেয়নি!

প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় আসে। পরেরটিতে স্বাগতিকরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে। তবে হরষিত-জাবিররা সুযোগ না দিয়ে ২৫-২১ পয়েন্টে টানা দ্বিতীয় সেট জিতে নেয়। সবশেষ সেটটি ২৫-১৮ পয়েন্টে জিতে নিলে উৎসব শুরু।

ম্যাচ শেষে লাল-সবুজ পতাকা হাতে প্রবাসীদের অভিবাদনেরও জবাব দিয়েছে হরষিতের দল।

সিরিজ জিতে উচ্ছ্বসিত অধিনায়ক হরষিত রায় বলেছেন, ‘সবাই ভালো খেলেছে। প্রবাসীরা যেভাবে সবাই সাপোর্ট দিয়েছেন, মনে হয়েছে বাংলাদেশে খেলছি। শুরুর দিকে এডজাস্ট করতে কিছুটা সময় লেগেছে। তবে সময় গড়ানোর সঙ্গে সবাই ভালো খেলেছে। আশার চেয়ে বেশি। সামনের দিকে আরও ভালো করবো। দর্শক আছে বলেই ভালো খেলতে অনুপ্রেরণা পাই।’

/টিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী