ইউক্রেন হামলায় কেড়ে নেওয়া হলো পুতিনের পদ!

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুডো খেলাতে বেশ পারদর্শী। যে খেলায় ছোটবেলায় বেশ সুনামও কুড়িয়েছেন। ২১ বছর বয়সে তো জুডো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তার আছে। একজন রাষ্ট্রপ্রধানের এমন জুডোপ্রেম দেখে আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) তাকে আলংকারিক পদে সভাপতির আসনে বসিয়েছিল। কিন্তু ইউক্রেনে রুশ হামলার কারণে পুতিনের সভাপতি পদটি স্থগিত করা হয়েছে।

পুতিন এই পদে আছেন অনেক দিন হলো। ২০০৮ সাল থেকে আইজেএফের পদে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু এতদিনের সম্পর্কে ভাটা পড়েছে ইউক্রেন হামলায়। পুতিনের শুধু সভাপতির পদ-ই স্থগিত হয়নি, শুভেচ্ছাদূতের পদটিও স্থগিত করেছে জুডো ফেডারেশন।

মূলত ইউক্রেনের ওপর হামলায় ফেডারেশনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। সরিয়ে ফেলা হয়েছে চ্যাম্পিয়নস লিগের ভেন্যুও। এবার একই পদক্ষেপ অনুসরণ করেছে জুডো ফেডারেশন। মে মাসে অনুষ্ঠেয় একটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টও তারা বাতিল করেছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী