দ্বিতীয় বিভাগ কাবাডির শিরোপা জিতেছে সান সাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৪

ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের শিরোপা জিতেছে সান সাইন স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সান সাইন ১টি লোনাসহ ১৭-১৫ পয়েন্টে আলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি দলই আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলবে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনে সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আমজাদ হোসেন মজনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. স্বপন খান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের