ইংল্যান্ড-কেনিয়া-শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফি চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৬:১৫আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:১৭

গত বছর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। স্বাগতিক দেশের সামনে এবারও শিরোপা ধরে রাখার মিশন। আগামী ১৯ থেকে ২৪ মার্চ ঢাকার মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

এবারের টুর্নামেন্টে খেলবে- ইংল্যান্ড, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পরে ক্রস পদ্ধতিতে সেমিফাইনালে খেলবে।

বিশ্ব কাবাডির র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এরপর অবস্থান বাকিদের- শ্রীলঙ্কা (৬), কেনিয়া (৭), নেপাল (৮), ইন্দোনেশিয়া (১০), ইরাক (১১), মালয়েশিয়া (১৪) ও ইংল্যান্ড (১৫)।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শিরোপার লক্ষ্যে গত অক্টোবর থেকেই দুই বিদেশি কোচ সাজু রাম গায়েত ও রমেশ বিন্দিগিরির অধীনে জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলছে। অধিনায়ক তুহিন তরফদারও আশাবাদী কথা শুনিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন দেশি ও বিদেশি কোচের অধীনে ট্রেনিং করছি। টিম কম্বিনেশনও ভালো হয়েছে। এবার ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। আমরা শিরোপা ধরে রাখতে চাই।’

অবশ্য র‌্যাঙ্কিয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ স্বাগতিক অধিনায়কের। বিশেষ করে কেনিয়া ও শ্রীলঙ্কাকে বড় প্রতিপক্ষ মনে করছেন তুহিন, ‘এবার সব দল ভালো। তবে কেনিয়া ও শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। কারণ গতবার কেনিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’

কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন তো জমজমাট টুর্নামেন্টের প্রত্যাশা করছেন। আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখেছি এবং এর কলেবরও বৃদ্ধি করেছি। আশা করি, এবার আরও আকর্ষণীয় ও জমজমাট আসর হবে।’

গত বার টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচ দল। এবার দল সংখ্যা বেড়ে আটটি হয়েছে। সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের