তুমুল লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ২১:৩৪আপডেট : ২১ মার্চ ২০২২, ২১:৩৪

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সোমবার (২১ মার্চ) ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। তাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছে লাল-সবুজ দল। স্বাগতিকরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এখন সেমিফাইনালে লড়বে।

শহীদ নূর হোসেন ভলিবল কোর্টে শুরু থেকে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তুহিন তরফদার-আরদুজ্জামানদের। শুরুর দিকে ৬-৪ পয়েন্টে পিছিয়ে থাকে স্বাগতিকরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্কোরলাইন হয় ৯-৯। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কমেনি। দুই দলই রেইড করে পয়েন্ট নিতে থাকে। লঙ্কানদের রেইডার আসলাম সাজা তো রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন। বার বারই রেইড করে দলকে পয়েন্ট এনে দিয়েছেন। তবে তুহিন-রবিউলরা কম যাননি। দেখিয়েছেন মুন্সিয়ানা।

শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। দুই অর্ধে একটি করে লোনা পেয়েও ম্যাচ জিততে পারেনি লঙ্কানরা। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ হবে মঙ্গলবার।

/টিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের