এবার নিজেদের মাঠে রোমান-দিয়াদের শ্রেষ্ঠত্ব দেখানোর সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ২১:১১আপডেট : ২৪ মার্চ ২০২২, ২১:১১

থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন রোমান সানা, নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকীরা। সেখানে পেয়েছেন সাফল্য। এবার ঘরের মাঠে শুরু হচ্ছে তাদের নতুন পরীক্ষা।

আগামী রবিবার টঙ্গীতে শুরু হচ্ছে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ প্রতিযোগিতা। গতবারের চেয়ে এবার প্রতিযোগী বেড়ে হয়েছে ৪৮ জন। রিকার্ভ-কম্পাউন্ড মিলে ১০ ইভেন্টে গতবার অংশ নিয়েছিল ১৪৮ জন আর্চার। এবার অংশ নিচ্ছেন ১৯৬ জন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবের সংখ্যাও বেড়ে হয়েছে ৪৫টি।

রিকার্ভে পুরুষ (৮৫) ও নারী (৫৯) মিলিয়ে ১৪৪ জন এবং কম্পাউন্ডে পুরুষ (৩০) ও নারী (২২) মিলিয়ে ৫২ জন প্রতিযোগী অংশ নিচ্ছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে আর্চারি ফেডারেশন।

আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম বলেছেন, ‘আমরা জেলা সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছি। তাতে করে স্থানীয় পর্যায়ে আরও অনেক ক্লাব এবং খেলোয়াড় উঠে আসবে। অনেক প্রতিযোগিতাও হবে। সব মিলিয়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আর্চারির একটা কাঠামো দাঁড়াবে।’

তৃণমূলে আর্চারদের ট্রেনিংয়ের জন্য কোচিং প্যানেল তৈরি করার কথাও বললেন এই কর্মকর্তা, ‘জেলায় আর্চারিটা কে শেখাবে, এটা নিয়ে আমাদের ভাবনা আছে। এজন্য কোচিং প্যানেল তৈরি করার পরিকল্পনা নিয়েছি। জেলা পর্যায়ে আর্চারির প্রতিযোগিতা আয়োজনের জন্য আমাদের পরিকল্পনা এবং সম্ভাব্য বাজেট, এগুলো জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দিয়েছি। মূল কথা হচ্ছে, জেলা পর্যায়ে ক্লাবগুলোর সক্ষমতা না বাড়ানো হলে আর্চারির বিকেন্দ্রীকরণ হবে না।’ জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের এ আসরেরও পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী