উন্মুক্ত মহিলা ভলিবলের সেমিতে আনসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:০১

উন্মুক্ত মহিলা ভলিবলের সেমিতে আনসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পপুলার লাইফ ইনস্যুরেন্স-এর পৃষ্ঠপোষকতায় পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, ওয়ারী ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশ।
শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে ভিকারুন নিসা নুন স্কুলকে হারায়। দ্বিতীয় ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩-০ সেটে পরাজিত করে বিইউপিকে। তৃতীয় খেলায় ওয়ারী ক্লাব ৩-০ সেটে সহজেই হারায় ভিকারুন নিসাকে এবং দিনের ৪র্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ৩-০ সেটে জয় পায় বিইউপি’র বিপক্ষে।
কাল রবিবার বিকেল সাড়ে তিনটায় প্রথম সেমিতে মুখোমুখি হবে ক-গ্রুপ চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব ও খ-গ্রুপ রানার্স আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে খ-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ক-গ্রুপ রানার্স আপ বাংলাদেশ পুলিশ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান