পদকজয়ী জিমন্যাস্টরা পেলেন লাখ টাকার পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৬:৪৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:১৩

গত অক্টোবরে ঢাকায় হয়েছিল বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ছয়টি দেশ। স্বাগতিকদের হয়ে পদক জেতা জিমন্যাস্টদের সংবর্ধনার পাশাপাশি আজ মঙ্গলবার অর্থ পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জিমন্যাস্টিকসে বাংলাদেশ জিমন্যাস্টিকস দল দলগত বিভাগে অর্জন করে ব্রোঞ্জ পদক। রাজিব চাকমা ফ্লোর এক্সারসাইজ প্রতিযোগিতায় রুপা এবং ভলটিং টেবিল প্রতিযোগিতায় পায় ব্রোঞ্জ পদক। মেয়েদের বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিল প্রতিযোগিতায় জেতেন ব্রোঞ্জ পদক।

দলগত ব্রোঞ্জ পদক পাওয়ায় বাংলাদেশ দলকে ১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালাল বারসে রুপা এবং ভলটিং টেবিলে ব্রোঞ্জ জিতে ১ লাখ ও ৬০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন রাজিব চাকমা।

এছাড়া মেয়েদের বিভাগে ভলটিং টেবিল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়া বনফুলি চাকমাকে ৬০ হাজার এবং জিমন্যাস্টিক ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী