অনুশীলনে ডুবে মারা গেলেন ১৭ বছর বয়সী অলিম্পিক সেইলর 

স্পোর্টস ডেস্ক  
১৩ এপ্রিল ২০২২, ১৬:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৬:২৯

গত বছর টোকিও অলিম্পিকে নজর কেড়েছিলেন দুই যমজ বোন। সেইলিং ইভেন্টে তিউনিসিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন সারা গুয়েজগুয়েজ ও ইয়া গুয়েজগুয়েজ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইয়া গুয়েজগুয়েজের।  

দুই যমজ বোনই নৌকায় করে জাতীয় দলের সেইলিং অনুশীলনে বের হয়েছিলেন। এ সময় প্রচণ্ড বেগে বাতাস আঘাত হানে নৌকাটিতে। উদ্ধারকারীরা সারাকে উদ্ধার করতে পারলেও ডুবে মারা যান ইয়া গুয়েজগুয়েজ। 
এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাতুর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি বলেছেন, ‘সেইলর ইয়া গুয়েজগুয়েজের মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত। অথচ সে ছিল প্রেরণাদায়ী এক প্রতিভা। পাশাপাশি তার প্রজন্মের অ্যাথলেটদের মাঝে রোল মডেলও।’ 

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আশা করেছিলাম ইয়া ও তার যমজ বোন সারার অংশগ্রহণ সবখানে মেয়েদের প্রেরণা হয়ে কাজ করবে। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও তিউনিসিয়ার অলিম্পিক কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে