বিশ্বকাপে আবারও পদক জয়ের স্বপ্ন রোমান-দিয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৬:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬:৪৫

গত বছর সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ স্টেজ-২-এ দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে রুপা পেয়েছিলেন দেশের আর্চারির পোস্টারবয় রোমান সানা। আরও একটি বিশ্বকাপ দুয়ারে। আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল তুরস্কের আনতালিয়া শহরে বসতে যাচ্ছে আর্চারি বিশ্বকাপের স্টেজ-১-এর আসর। এবার স্বপ্নের পরিধি আরও বেড়েছে। সেখানে সাফল্য পেতে চাইছেন রোমান-দিয়াসহ পুরো দল। সেই লক্ষ্যে আগামীকাল (শনিবার) রাতে ঢাকা ছাড়ছেন আর্চাররা।

এই বিশ্বকাপে সর্বশেষ এশিয়া কাপের দলটিই থাকছে। ছেলেদের দলে আছেন রোমান সানা, হাকিম আহমেদ ও সাগর ইসলাম। মেয়েদের দলে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফাহমিদা সুলতানা। কম্পাউন্ড পুরুষ দলে নতুন মুখ আশিকুজ্জামান।

রোমান সানার বিশ্বাস এবারও তারা সাফল্য পাবেন। বাংলা ট্রিবিউনকে খুলনার এই আর্চার বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। সবশেষ এশিয়া কাপে আমরা পদক পেয়েছি। এবার তুরস্কেও পদক জিততে চাই। এছাড়া বিশ্বকাপের আসরে তো গত বছর পদক জিতেছিলাম। যা আমাদের অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও আশাবাদী, ‘গত বছর বিশ্বকাপে দারুণ ফল করেছিলাম আমরা। এরপর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপেও ছেলে-মেয়েরা ভালো কিছু করেছে। স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে। ছেলেদের এবারও পদকমঞ্চে দেখতে চাই। সেই প্রত্যাশা রেখেই আমরা সেখানে যাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের