বিশ্বকাপ আর্চারিতে রোমান-সাগরদের মিশ্র অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ২০:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২০:৫২

তুরস্কের আন্তালায় আর্চারি বিশ্বকাপে (স্টেজ-১) পুরুষ রিকার্ভের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে সাফল্য পেয়েছেন রোমান সানা-হাকিম আহমেদ রুবেলরা।

র‌্যাঙ্কিং রাউন্ডে সাদামাটা থাকলেও এলিমিনেশন রাউন্ডে এসে রোমান সানা, সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের ইতিবাচক পারফরম্যান্স ছিল। এই ত্রয়ী দাপটের সঙ্গে জিতে রিকার্ভ পুরুষ এককের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছেন।

এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে গ্রেট বৃটেনের জেমস উডগেটকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন রোমান। আর মরক্কোর প্রতিযোগী ওমর বসুনিয়ার বিপক্ষে ৭-১ সেটে পয়েন্টে জেতেন সাগর। বাংলাদেশের আরেক প্রতিযোগী রুবেল ক্রোয়েশিয়ার লোভরো সেরনির বিপক্ষে জিতেন ৬-২ ব্যবধানে।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে এই তিনজন অবশ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সেরা আটে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে।

রিকার্ভ মেয়েদের দলগত বিভাগেও বাংলাদেশ ভালো করতে পারেননি। বাই পেয়ে সেরা চারে ওঠার লড়াইয়ে ৬-২ সেট পয়েন্টে ইতালির কাছে হেরেছে নাসরিন আক্তার-ফামিদা সুলতানা নিশা-দিয়া সিদ্দিকীদের নিয়ে গড়া দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে