বাংলাদেশকে অলিম্পিক পদকের স্বপ্ন দেখাচ্ছেন এক কোরিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ২১:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২১:৪০

এ বছর জিমন্যাস্টিকসে ব্যস্ত সূচি। কয়েকটি আন্তর্জাতিক গেমস সামনে। গেমসগুলোতে উচ্চতর প্রশিক্ষণের জন্য এবার দক্ষিণ কোরিয়া থেকে কোচ এনেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। দেশটির সাবেক কোচ চো সাং ডাংকে দায়িত্ব দেওয়া হয়েছে লাল-সবুজ দলের।

মঙ্গলবার রাতে ঢাকায় এসে আজ (বুধবার) সকাল থেকেই অনুশীলন নেমে পড়েছেন ডাং। ঢাকায় এসে তিনি বাংলাদেশকে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছেন।

জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘৭৫ বছর বয়সী কোচ আগামী চার বছরের মধ্যে বাংলাদেশকে অলিম্পিকে সোনা জয়ের আশা দেখিয়েছেন। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জেতার কথা শুনিয়েছেন। তার অধীনে অলিম্পিকে কোরিয়ার স্বর্ণপদক জেতার রেকর্ড আছে। আমরাও চাই তাকে দীর্ঘমেয়াদে রাখতে।’

আপাতত কোরিয়ান কোচের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। মাসিক ৩ হাজার ডলার বেতন পাবেন তিনি। এই মেয়াদ শেষে তার সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি