ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বাছাই পর্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ১৫:১৫আপডেট : ০৬ মে ২০২২, ১৫:১৫

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের খেলারই কথা ছিল না। শেষ মুহূর্তে এশিয়ান হকি ফেডারেশন থেকে খেলতে বলায় জিমি-শিতুলদের খেলতে হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাল শনিবার সকালে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে লাল-সবুজদের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে।

এমনিতে বাছাইপর্বে বাংলাদেশ অন্যতম ফেভারিট। ‘বি’গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। তাই শুরুটা জয় দিয়ে করতে চাইছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। সাম্প্রতিক সময়ের দুই দলের মুখোমুখিতেও বাংলাদেশ বেশ এগিয়ে।

মার্চে এএইচএফ কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জিতেছিল লাল-সবুজ দল। তাছাড়া র‌্যাঙ্কিংয়েও এগিয়ে থাকায় শক্তিশালী বাংলাদেশকে সমীহ করা ছাড়া তাদের উপায় নেই। বাংলাদেশের অবস্থান ৩১তম আর ইন্দোনেশিয়ার ৪৮। তবে সব ছাপিয়ে বাংলাদেশ মনোযোগ রাখতে চাইছে সামনে। শিরোপার লক্ষ্য নিয়ে ব্যাংককে যাওয়া দলটি শুরুতেই চাইছে শুভসূচনা করতে।

সেই লক্ষ্যে করোনা নেগেটিভ হয়ে তারা অনুশীলনও করেছে। সেখান থেকে দলটির অধিনায়ক রেজাউল করিম বাবু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এখানে এসেছি বাছাইয়ে চ্যাম্পিয়ন হতে। তাই কোনও দলকে ছোট করে দেখার কিছু নেই। শুরুর ম্যাচ থেকে আমরা জিততে চাইছি। ইন্দোনেশিয়া র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকলেও তারা অনুশীলনের মধ্যে আছে। খেলেছে প্রস্তুতি ম্যাচও।’

মালয়েশিয়া থেকে ব্যাংককে দলের সঙ্গে যোগ দেওয়া গোপিনাথনও চাইছেন ভালো কিছু করতে। আগেই বলে রেখেছেন বাছাইয়ে তাদের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। অপেক্ষাকৃত দুর্বল ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরুটা কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে