বিশ্বকাপ থেকে বিদায় রোমান-দিয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১৮:৩৯আপডেট : ২০ মে ২০২২, ১৮:৪৫

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুক্রবার আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টু-তে ভালো করতে পারেনি বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে তুরস্ককে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারলেও বিদায় নিশ্চিত হয়েছে শেষ আটেই। লড়াইয়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া জুটি ৬-২ সেট পয়েন্টে হেরে গেছেন স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে।

তবে কোরিয়ার সঙ্গে চার সেটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।  প্রথম সেট ৩৮-৩৮ পয়েন্টে ড্র করেছিল।। দ্বিতীয় সেটে ৩৮-৩৬ ব্যবধানে হারের পর ‍তৃতীয় সেটে ফের ড্র করে ৩৬-৩৬ পয়েন্টে। কিন্তু চতুর্থ সেটে ৩৭-৩৫ পয়েন্টে হেরে যাওয়ায় সেখানেই থেমে যেতে হয় লাল-সবুজদের।

ভালো খবর আসেনি রিকার্ভ এককের দুই বিভাগ থেকেও। মেয়েদের এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দারুণ লড়াই করলেও স্পেনের প্রতিযোগীর কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান দিয়া সিদ্দিকী।

পুরুষ এককেও বিদায় নিতে হয়েছে এলিমিনেশন রাউন্ড থেকে। রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হার মানেন ভারতের তরুণদীপ রাইয়ের কাছে। তাছাড়া রুবেল ৬-২ সেট পয়েন্টে ও আলিফ ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী