বাংলাদেশের একঝাঁক দাবাড়ু খেলবে মালদ্বীপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২২, ২২:৫৬আপডেট : ১৫ জুন ২০২২, ২২:৫৬

বৃহস্পতিবার থেকে মালদ্বীপের ইউকুলহাস দ্বীপে শুরু হতে যাচ্ছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের একঝাঁক দাবাড়ু।

দেশের ১৪ দাবাড়ু অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ ক্যাটাগরিতে ওপেন ও বালিকা বিভাগে অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় খেলবে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (ওপেন অনূর্ধ্ব-১৮), কাজী জারিন তাসনিম (বালিকা অনূর্ধ্ব-১৮), মোহাম্মদ সাকের উল্লাহ (ওপেন অনূর্ধ্ব-১৬), জান্নাতুল ফেরদৌসী (বালিকা অনূর্ধ্ব-১৬), মোঃ সাজিদুল হক ও সৈয়দ রিদওয়ান (ওপেন অনূর্ধ্ব-১৪), ইশরাত জাহান দিবা (বালিকা অনূর্ধ্ব-১৪), সাকলাইন মোস্তফা সাজিদ (ওপেন অনূর্ধ্ব-১২), আইয়ান রহমান (ওপেন অনূর্ধ্ব-১০), ওয়ারসিয়া খুশবু (বালিকা অনূর্ধ্ব-১০) এবং রাইয়ান রশিদ মুগ্ধ ও সাফায়েত কিবরিয়া (ওপেন অনূর্ধ্ব-৮)।

স্ট্যান্ডার্ড, র‌্যাপিড ও ব্লিডজ তিনটি পদ্ধতিতে এ চ্যাম্পিয়নশিপের খেলা হবে।  বিজয়ীরা পাবে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক।

চ্যাম্পিয়নশিপ হতে ক্যাটাগরি অনুযায়ী সরাসরি আন্তর্জাতিক মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার, মহিলা ফিদে মাস্টার, ক্যান্ডিডেট মাস্টার ও মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব অর্জনের সম্ভাবনা রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী