টেবিল টেনিস পেলো আপৎকালীন ঠিকানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৬:১৭আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:২২

পল্টনের ইনডোর স্টেডিয়াম সংস্কারে থাকায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুশীলন করতো টেবিল টেনিস দল। ফলে স্থায়ী আবাসচ্যুত হলে যেমন হয়, তাদের অবস্থাটাও হয়েছিল তেমন। অস্থায়ী জায়গাতে সমস্যার অন্ত ছিল না। মানসম্মত না হওয়াতে সেখানেও অনুশীলন করা সম্ভব হচ্ছিল না। তাই হৃদয়-মৌদের আপৎকালীন জায়গা হয়েছে বনশ্রীর রকল্যান্ড স্পোর্টস লিমিটেড ইনডোর কমপ্লেক্সে।

টেবিল টেনিস খেলোয়াড়দের নতুন অনুশীলনের ভেন্যু দেখে ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনির সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা এখন যেখানে অনুশীলন করি, সেটা মোটেও মানসম্মত নয়। আমাদের খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হয়। স্পেশাল টেকনিক কোচ নিয়ে অনুশীলন করা যায়, এমন একটা ভেন্যুর খোঁজে ছিলাম। অবশেষে রকল্যান্ড স্পোর্টস আমাদের জন্য জায়গা দিয়েছে। তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসের ভেন্যু প্র্যাকটিসের যে অভাব ছিল, তাদের সহায়তায় সেটা পূরণ করতে যাচ্ছি।’

রকল্যান্ড স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান সুমনও খেলোয়াড়দের জায়গা দিতে পেরে খুশি, ‘জায়গার অভাবে জাতীয় টেবিল টেনিস দলের অনুশীলনে সমস্যা হচ্ছে। জাতীয় স্বার্থে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত, গর্বিত। ঢাকার বাইরে থেকে এসে কেউ যদি এখানে অনুশীলন করতে চায়, তাদের জন্য থাকার ব্যবস্থাও আছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান