জার্মানির অস্ত্র নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৭:২৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:২৪

গত মাসের প্রথম সপ্তাহে জার্মানির তৈরি ৫০টি নতুন রাইফেল পেয়েছিল শুটিং ফেডারেশন। নতুন অস্ত্র নিয়ে রাব্বি হাসান মুন্না-ইউসুফল আলীরা অনুশীলনও করেছে। এবার সেই অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার চ্যাংগুনে বিশ্বকাপ শুটিংয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

আগামী ৯ থেকে ২১ জুলাই বসতে যাচ্ছে শুটিং বিশ্বকাপ। সেখানে অংশ নিতে বুধবার রাতে বাংলাদেশ দল দেশ ছাড়তে যাচ্ছে। নতুন অস্ত্র নিয়ে সেখানেই লাল-সবুজ জার্সিধারীরা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে।

বিশ্বখ্যাত ওয়ালথার কোম্পানির রাইফেল দিয়ে শুটাররা প্রস্তুতিও সেরেছে। যদিও রাইফেলের সঙ্গে মানিয়ে নিতে সময়টা যথেষ্ট ছিল না। তারপরও ভালো কিছুর প্রত্যাশা সবার। রাব্বি হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন ইক্যুইপমেন্টের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করছি দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে। অনুশীলনে স্কোরে সবারই উন্নতি হয়েছে। কোরিয়াতে ভালো করার জন্যই যাচ্ছি আমরা।’

দলটির ম্যানেজার মোস্তাক ওয়াইজেরও প্রত্যাশা ইতিবাচক কিছু করার, ‘নতুন রাইফেলের সঙ্গে ধাতস্ত হতে সময় লাগবে। তবে আমি আশাবাদী দক্ষিণ কোরিয়াতে পারফরম্যান্স ভালো হবে।’

বিশ্বকাপগামী শুটাররা হলেন- এয়ার রাইফেল ইভেন্টে নাফিসা তাবাসসুম নাতাশা, সাজিদা হক, কামরুন নাহার কলি, ইউসুফ আলী, রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম ও তামজিদ বিন আলম। পিস্তল ইভেন্টে থাকছেন শাকিল আহমেদ ও আরদিনা ফেরদৌস। দলের সঙ্গে কোচ হয়ে যাচ্ছেন ইরানের জায়ের রেজাই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি