যুক্তরাষ্ট্রে নিজের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ০৩:১০আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:১২

এই বছরের জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়ে দ্রুততম মানব হয়েছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। এবার যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ডে নিজের গড়া রেকর্ড ভেঙে পরবর্তী হিট পর্বে জায়গা করে নিয়েছেন তিনি।

ঢাকায় ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়তে সময় নিয়েছিলেন ১০.৫০ সেকেন্ড। আর শুক্রবার দিবাগত রাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০.৪৭ সেকেন্ড সময় নিয়ে মূল হিটে দৌড়ানোর সুযোগ পেয়েছেন ইমরানুর।

যদিও প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় হিটে তৃতীয় হতে হয়েছে ২৮ বছর বয়সী অ্যাথলেটকে।

গাম্বিয়ার ইব্রাহিম কামারা ১০.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম ও ইন্দোনেশিয়ার লালু মুহাম্মদ জোহরি ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সরাসরি মূল হিটে জায়গা করে নেন।

প্রিলিমিনারি রাউন্ডের চারটি হিট হয়েছে। সেখানে প্রতি হিট থেকে দু’জন করে পরবর্তী পর্বে (মূল হিট) জায়গা করে নিয়েছেন। আর ইমরানুর সেরা ছয়ের মধ্যে থেকে এরপরেই সেখানে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার সকালে ইমরানুর মূল হিটে অন্যদের সঙ্গে অংশ নেবেন। ওরিগন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলা ট্রিবিউনকে লন্ডনপ্রবাসী অ্যাথলেট বলেছেন, ‘আমি চেষ্টা করেছি ভালো কিছু করতে। টাইমিংটা আরও ভালো হতে পারতো। তবে এখন ঢাকার টাইমিংয়ের চেয়ে ভালো হয়েছে এখানে। সামনেই মূল হিট পর্ব রয়েছে। সেখানে ভালো করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/টিএ//টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী