দুই গেমসে দুই নারী ক্রীড়াবিদের হাতে বাংলাদেশের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৭:০২আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:০২

টানা দুটি আন্তর্জাতিক গেমসের মার্চপাস্টে নারী ক্রীড়াবিদের দেশের পতাকা বহন করার নজির কমই আছে। এবার কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমসে সেই সুযোগ এসেছে। আসন্ন দুই গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন দুই নারী ক্রীড়াবিদ।

আগামী ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পতাকা বহন করবেন টানা দুটি এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আর ৯ আগস্ট তুরস্কের কোনিয়ায় শুরু হতে যাওয়া সলিডারিটি গেমসে আরেক সোনাজয়ী ফেন্সার ফাতেমা মুজিব থাকবেন অগ্রভাগে।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ ৭ ডিসিপ্লিনে ও ইসলামিক সলিডারিটিতে ১১ ডিসিপ্লিনে অংশ নেবে। কমনওয়েলথ গেমসে শুটিংয়ে নিয়মিত পদক জিতে আসছে বাংলাদেশ। তবে এবার বার্মিংহামে শুটিং কিংবা আর্চারি নেই। তাই এই গেমস থেকে পদক পাওয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আজ (রবিবার) দুই গেমস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে সংস্থাটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন  ‘শুটিং ও আর্চারি কমনওয়েলথ গেমসে নেই। এই দুই ইভেন্ট না থাকায় আমাদের পদকের সম্ভাবনা কিছুটা কমে গেলো৷ তবে জিমন্যাস্টিকস ও অ্যাথলেটিকসে আমরা ভালো করার প্রত্যাশা করছি।’

তবে ইসলামিক সলিডারিটি গেমসে পদকের আশা করছেন এই কর্মকর্তা, ‘ইসলামিক গেমসে যেহেতু আর্চারি রয়েছে, সেখান থেকে আমরা সোনার আশা করছি। এছাড়া কু্স্তি, টেবিল টেনিসসহ কয়েকটি ডিসিপ্লিনে আমাদের পদক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী