১৭ কোটি টাকার টুর্নামেন্ট থেকে সিদ্দিকুরের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ২০:৪২আপডেট : ২৩ জুলাই ২০২২, ২০:৪২

ইংল্যান্ডে কাজো ক্লাসিকে নিজের খেলাটা খেলতে চেয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে পথ হারালেন। প্রায় ১৭ কোটি টাকার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছে এই তারকা গলফারকে।

ইংল্যান্ডের সাউথপোর্টের হিলসাইড গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে একটি বার্ডির বিপক্ষে পাঁচটি বোগি করেন বাংলাদেশের সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে ‘কাট মিস’ করেছেন ৩৭ বছর বয়সী গলফার।

দুটি এশিয়ান ট্যুর জেতা সিদ্দিকুর শুরুর দিনে তিনটি বোগি করলেও তিনটি বার্ডি ও একটি ঈগল মেরেছিলেন। পারের চেয়ে দুই শট কম খেলে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু এই ধারা আর থাকেনি। এখন খালি হাতেই ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে তাকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী