কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে চমক বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ১০:৫৬আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩:৪০

বার্মিংহাম কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে প্রথম বারের মতো খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছেলেদের দলগত প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করেছে হৃদয়-রামহিমরা। বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ সেটে হারিয়েছে গায়ানাকে।

প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহিম জুটি হারিয়েছে ফ্রাংকলিন ও ভ্যান লাঙে জুটিকে। তারা ৩-২ সেটে ম্যাচ জিতেন। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যাবধানে হেরে যান ব্রিটনের কাছে।‌ কিন্তু তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যাবধানে ভ্যান লাঙেকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে রামহিমকে চতুর্থ ম্যাচে ৩-০ তে হারিয়ে খেলা জমিয়ে তোলে গায়ানা। 

ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাংকলিন। দারুন উত্তেজনা ছড়ায় সেই ম্যাচ। শেষ পর্যন্ত সাব্বির ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। 

বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই সাফল্যে তাৎক্ষণিক পুরস্কারের ঘোষণা দেন সেনাপ্রধান। প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানান তিনি। 

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের