কমনওয়েলথ গেমসে ভারতের কাছে হারলো টেবিল টেনিস দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২১:১৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:১৯

অনেক আশা নিয়ে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি রামহিম-হৃদয়রা। ৩-০ সেটে হেরে বিদায় নিতে হয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহামে রবিবার দ্বৈতে হারমিত সাত্যিয়ানের কাছে ১১-৮,১১৬ ও ১১-২ পয়েন্টে হারেন রামহিমলিয়াম বম ও হৃদয় আহমেদ জুটি। সিংঙ্গেলসে শারত কামাল ১১-৪, ১১-৭, ও ১১-২ পয়েন্টে জয়ী হন রিফাত সাব্বিরের বিপক্ষে।

অন্য ম্যাচে সাত্যিয়ান ১১-২, ১১-৩, ও ১১-৫ পয়েন্টে হারান মৌতাসিন আহমেদ রাতুলকে।

সাঁতারে এদিন বাংলাদেশের দুই জন প্রতিযোগী অংশ নিয়েছেন। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের তৃতীয় হিটে সোনিয়া খাতুন আট প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন। তিনি সময় নিয়েছেন ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে সর্বমোট ৫২ জন প্রতিযোগী অংশ নেন, যাদের মধ্যে ৪২তম হয়েছেন সোনিয়া। সবার আগে শেষ করা কানাডার মার্গারেট ম্যাকনেলের চেয়ে ৪.৭০ সেকেন্ড বেশি সময় নিয়েছে সোনিয়া।

ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের চতুর্থ হিটে বাংলাদেশের সাঁতারু আসিফ রেজা আট জনের ভেতর ষষ্ঠ হয়েছেন। তিনি সময় নিয়েছেন ৫৪.২৪ সেকেন্ড। এই ইভেন্টে সাঁতার শেষ করা মোট ৬৯ জন সাঁতারুর ভেতর আসিফ হয়েছেন ৫০ তম। প্রথম হওয়া কানাডার জশুয়া লিয়েন্ডো এডওয়ার্ডস এর চেয়ে আসিফ সময় নিয়েছেন ৫.৭০ সেকেন্ড বেশি।

এদিকে পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ১৮টি দেশের ৫৬ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির আহমেদ ২১তম, ভল্টিং টেবিলে আলি কাদের হক ১২ তম, আবু সাঈদ রাফি ১৬তম ও শিশির আহমেদ ১৭তম হয়েছেন। দলগত ভাবে বাংলাদেশ ১৮ দেশের ভেতর নবম স্থান পেয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের