অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে এক কেজি বেশি তুললেন মাবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ২২:২১আপডেট : ০১ আগস্ট ২০২২, ২২:২১

অস্ট্রেলিয়ার গোল কোস্টের চেয়ে ইংল্যান্ডের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এক কেজি বেশি উঠিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত।  তবে আগের চেয়ে বেশি ওজন তুলেও পদকের ধারেকাছেও যেতে পারেননি এসএ গেমসে টানা দুবার সোনাজয়ী এই ভারোত্তোলক।   ১২ প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছেন তিনি।

এনইসি হলে সোমবার মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে (৭৮) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০৩) মিলিয়ে ১৮১ কেজি উত্তোলন করেন মাবিয়া।

২০১৮ সালে  কমনওয়েলথ গেমসে অবশ্য  ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮০ কেজি তুলে ষষ্ঠ হয়েছিলেন।

এই ইভেন্টে ২৩১ কেজি তুলে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন কানাডার মৌড শ্যারন।

দিনের অন্যান্য ডিসিপ্লিনেও  বাংলাদেশের কেউ  ভালো করতে পারেনি । বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণির ফেদারওয়েট ক্যাটাগরির ষোলোতম রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের সেলিম হোসেইন ৫-০ পয়েন্টে ভারতের মোহাম্মাদ হুসাম উদ্দিনের কাছে হেরেছেন।

সাঁতারে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশের সুকুমার রাজবংশী ২৯ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে  ৪০ প্রতিযোগীর মধ্যে ৩০তম হন।

১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ ৫৬ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে  সব মিলিয়ে ৪৭ জনের মধ্যে ২৬তম হয়েছেন।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী