যুক্তরাষ্ট্রের তুলনায় বার্মিংহামে ‘উন্নতি’ ইমরানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ০১:১২আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০১:২৪

ইংল্যান্ডেই বসবাস বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। বার্মিংহামের কমনওয়েলথ গেমসে তাই তাকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। তবে ১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী অ্যাথলেট প্রত্যাশা পূরণ করতে পারেননি। হিটে তৃতীয় ও সব মিলিয়ে ৩৩তম হয়ে তাকে বাদ পড়তে হয়েছে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৪৭ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন ইমরান। আর মঙ্গলবার সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছেন, টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় তুলনা ‘উন্নতি’ হয়েছে তার। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে সাতজনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। যদিও তার প্রাপ্তি নিজস্ব সেরা টাইমিং। তিনি সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। সব মিলিয়ে ২১ প্রতিযোগীর মধ্যে ১৯তম হয়েছেন সুমাইয়া। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া নিয়েছেন ১.৪৩ সেকেন্ড বেশি সময়।

কনওয়েলথ গেমস সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশি।

ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ প্রতিযোগীর মধ্যে নবম হয়েছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের