আবুধাবিতে বাংলাদেশি বাবা-ছেলে চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৯:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৯:৫৬

২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

আবুধাবিতে র‌্যাপিড পদ্ধতির খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা উদযাপন করেছে ।

সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে ১.৫-০.৫  গেম পয়েন্টে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে, ও তৃতীয় রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে হারান।

এরপরের রাউন্ডগুলোতেও জিয়া-তাহসিনের জয়ের ধারা অব্যাহত ছিল। চতুর্থ রাউন্ডে তারা ১.৫-০.৫ গেম পয়েন্টে পেরুর গ্র্যান্ডমাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে , পঞ্চম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে উজবেকিস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে, ষষ্ঠ রাউন্ডে ১.৫-০.৫  গেম পয়েন্টে মরক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

এছাড়া একই সঙ্গে চলা  মাস্টার্স ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট করে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ১ পয়েন্ট অর্জন করেছেন।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী