এসএ গেমসের তৃতীয় দিনে আরও একটি স্বর্ণ পেলো বাংলাদেশ। তবে এটি প্রত্যাশিত ছিল না। অপ্রত্যাশিতভাবে এই স্বর্ণজয়ী হলেন মাহফুজা খাতুন। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ পদক জিতে নেন এই সাঁতারু।
রবিবার গৌহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে মাহফুজা সময় নেন ১.১৭.৮৬ সেকেন্ড। তিনি পেছনে ফেলেন পাকিস্তান ও ভারতের প্রতিযোগীকে। বাংলাদেশের আরেক সাঁতারু রোমানা আকতার ১.১৯.৬৫ সেকেন্ড নিয়ে পঞ্চম হন। বাংলাদেশ দীর্ঘদিন পর সাঁতারে স্বর্ণপদক জিতলো। তবে গত আসরে পারেনি বাংলাদেশ।
/আরএম/এফআইআর/








