খেলা বাদ দিয়ে ‘ঘুরতে যাওয়ায়’ নিষিদ্ধ বাংলাদেশের দুই ক্রীড়াবিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১০:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:০৭

কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌর। কিন্তু দুজনেই ৫ আগস্ট বার্মিংহামে না খেলে লন্ডনে ঘুরে বেরিয়েছেন! ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে টেবিল টেনিস ফেডারেশন।

গত শনিবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া দুই নারী টেবিল টেনিস খেলোয়াড়কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়াতে দুই বছর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের দ্বৈত ইভেন্টের খেলা ছিল। সেদিন তারা দুজন না খেলে গেমস ভিলেজের বাইরে ছিল। এ কারণে ম্যাচটি ওয়াকওভার হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মানহানি হয়েছে। এ জন্য কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ওই দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।’

ফেডারেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘ওই সময় তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। তাদের হাতে প্রমাণ রয়েছে। ভিলেজে ফিরেছেন রাতে, যা মোটেও কাম্য ছিল না।’

এই শাস্তির সিদ্ধান্ত জানিয়ে দুজনকে আগে শোকজ করা হবে। এরপর আনুষ্ঠানিক ভাবে শাস্তি কারযকর হবে।

অবশ্য এমন অভিযোগের বিষয় অস্বীকার করেছেন সোনাম, ‘আমরা গেমস ভিলেজেই ছিলাম। অন্য কোথাও ঘুরতে যাইনি। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছেও আছে। তারপরও কেন ফেডারেশন এমন সিদ্ধান্ত নিয়েছে, জানি না। তা ছাড়া এমন সিদ্ধান্তের ব্যাপারে কোনও চিঠিও পাইনি। তবে চিঠি পেলে সেটার জবাব দিতে প্রস্তুত আছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের