খেলা বাদ রেখে ঘুরতে যাওয়া: নিষিদ্ধ দু’জনকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌর। কিন্তু দুজনেই ৫ আগস্ট বার্মিংহামে না খেলে লন্ডনে ঘুরে বেরিয়েছেন! ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে টেবিল টেনিস ফেডারেশন। আনুষ্ঠানিক প্রক্রিয়া সারতে এখন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমানকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সদুত্তর না পেলে দুই খেলোয়াড়ের শাস্তি কার্যকর হবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই খেলোয়াড়কেই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়া টুর্নামেন্টে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে সোনাম সুলতানা সোমা বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘শোকজ পেয়েছি। আমরা জবাব দেবো। তবে আবারও বলছি, আমরা গেমস ভিলেজেই ছিলাম। অন্য কোথাও ঘুরতে যাইনি। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী