সংবর্ধনার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলো ভারতে চ্যাম্পিয়ন দুই শাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ২০:১৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২০:১৮

ভারতের আসামে দক্ষিণ এশিয়ান ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-১৫ বিভাগে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সিফাত উল্লাহ গালিব ও মোস্তাকিম হোসেন । তারা ফাইনালে ২-১ সেটে হারান স্বাগতিক ভারতের শাটলারদের। আগের দিন দেশে ফিরে রবিবার ব্যাডমিন্টন ফেডারেশন থেকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কারও পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশের দুই শাটলার।

ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়নদের ৫০ হাজারে টাকা  করে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া  ফেডারেশনের সাবেক সদস্য কামরুন্নেছা আশরাফ দীনার পক্ষ থেকে অনূর্ধ্ব-১৭ বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী নাজমুল ইসলাম জয়  এবং সাহেদ আহমেদও পেয়েছেন ২৫ হাজার টাকা করে পুরস্কার ।

রবিবার দুপুরে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে শাটলারদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন  ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন,  ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদারসহ অন্যরা।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের