‘বড় আশা’ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ২১:৪৪আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২১:৪৮

বড় টেনশনে ছিলেন শাকিল আহমেদ-রাব্বি হাসানরা। ভিসা জটিলতা যে কিছুতেই দূর হচ্ছিল না। তবে স্বস্তির খবর হলো, সেই জটিলতার অবসান হয়েছে। আজ (মঙ্গলবার) মধ্যরাতের ফ্লাইটে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছে বাংলাদেশ শুটিং দল।

আগামীকাল (বুধবার) থেকে কায়রোতে আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। সেখানে ৭টি ইভেন্টে অংশ নিচ্ছেন লাল-সবুজ দলের ৮ শুটার। কায়রোর এই চ্যাম্পিয়নশিপে ইতিবাচক কিছু করার লক্ষ্য বাংলাদেশের শুটারদের।

এই চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারলে তখন মিলবে অলিম্পিকের কোটা। তাই রাইফেল শুটার রাব্বী হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কায়রোতে আমরা ভালো ফল করতে চাইছি। আমাদের সবার প্রস্তুতি ভালো। আশা করছি ইতিবাচক কিছুই হবে।’

শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক ওয়াইজও আশাবাদী, ‘অনেক চেষ্টার পর ভিসা পেয়েছি। এখন আমরা এয়ারপোর্টে আছি। আমাদের মেয়েরা ভালো করছে। ছেলেরাও খারাপ নয়। এখন সেখানে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের