২২ ডিসিপ্লিনে শেখ কামাল যুব গেমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ২১:৩৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২১:৩৯

আগেই ঘোষণা এসেছিল শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসরের।  আজ (সোমবার) এই গেমস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কমিটির নির্বাহী চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সিদ্ধান্ত অনুযায়ী, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২২টি ডিসিপ্লিনে আগামী বছরের ২ থেকে ১০ জানুয়ারি উপজেলা পর্যায়ে  শুরু হবে। ১৬ থেকে ২২ জানুয়ারি জেলা  ও ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে হবে।  চূড়ান্ত পর্ব ঢাকায় হবে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

ডিসিপ্লিনগুলো হলো- আর্চারি, ফুটবল, শুটিং, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, সুইমিং, রেসলিং, ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, উশু, বক্সিং, জুডো, টেবিল টেনিস, সাইক্লিং, বাস্কেটবল, কাবাডি, তায়কোয়ান্দো, দাবা, কারাতে ও ভলিবল।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে প্রথম যুব গেমস মাঠে গড়িয়েছিল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের