১২ তম এসএ গেমসের ষষ্ঠ দিনে আজ মহিলা হ্যান্ডবলে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। আজ তারা পাকিস্তানকে হারিয়েছে ৩৮-২৪ পয়েন্টে। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল।
হকিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলবে বাংলাদেশ। হকিতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের কাছে ৮-১ ও ৬-০ গোলে হেরে যায়। গ্রুপ পর্বায়ে একমাত্র জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে।
কাবিডি ডিসিপ্লিনে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দলই জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মহিলাদেও জয় ছিল ২৮-১৪ পয়েন্টে আর পুরুষরা জিতেছে ২৪-১৬ পয়েন্টে। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোনে বাংলাদেশের শ্যুটার নাফিসা তাবাসসুম, শারমিন শিল্পা ও আমিরা হামিদ যথাক্রমে সপ্তম, একাদশ ও দ্বাদশ স্থান অধিকার করেন।
পদক তালিকা:
| দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
| ভারত | ১৩৭ | ৭৮ | ২০ |
| শ্রীলঙ্কা | ২৫ | ৪৮ | ৭৫ |
| পাকিস্তান | ৭ | ২২ | ৪২ |
| বাংলাদেশ | ৪ | ১০ | ৪০ |
| নেপাল | ১ | ১২ | ১৯ |
| আফগানিস্তান | ১ | ৩ | ১১ |
| মালদ্বীপ | ০ | ১ | ৪ |
| ভুটান |
/আরএম/এমআর/







