ইরানি কোচকে শূন্যে তুলে আনন্দ করলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:২৫

ইরানি কোচ আলিপোর আরজি আসার পর থেকে দেশের ভলিবলে একটু একটু করে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আন্তর্জাতিক আসরগুলোতে আগের চেয়ে ইতিবাচক পারফরম্যান্স লাল-সবুজ দলের। এর আগে সেন্ট্রাল জোনের সিনিয়রদের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজ তো অনূর্ধ্ব-২৩ দলের শিরোপা প্রথমবার জিতে উৎসব করেছেন সুজন-সজীবরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েই সবাই মিলে ইরানি কোচ আলিপোর আরজিকে শূন্যে উঠিয়ে উৎসবে মেতেছে।

দলের অন্যতম খেলোয়াড় রেদোয়ানুর রহমান উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সেরা অর্জন এটা। এখন ভাবতেও অবাক লাগছে। আসলে শুরুর সেট জিতে নিজেদের কিছু ভুলে পিছিয়ে পড়ি। এরপর তা শুধরে ম্যাচে ফিরেছি। ফাইনালও জিতে নিয়েছি। আমরা অনেক খুশি।’

চার দেশের টুর্নামেন্টে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিকদের শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন ও সেরা লিবারো মো. শাওন আলী এবং টুর্নামেন্ট সেরা কিরগিজস্তানের জিয়ানবেক উলু ।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদের ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধন্যবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’

তিনি যোগ করেন, ‘ফাইনালের দুটি দলই অসাধারণ খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের