পাকিস্তানি অ্যাথলেটরা ডোপ পজিটিভ হওয়ায় পদক পাচ্ছে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪২

নেপালে অনুষ্ঠিত ২০১৯ এসএ গেমসে অ্যাথলেটিকসে আগেই দুটি পদক পেয়েছিল বাংলাদেশ। এবার নিশ্চিত হতে যাচ্ছে আরও দুটি ব্রোঞ্জ। ওই আসরে পাকিস্তানের অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই বাংলাদেশের সামনে এমন সুযোগ এসেছে।

তিন বছর আগে ছেলেদের রিলের দুটি ইভেন্টে পাকিস্তান পদক পেয়েছিল। কিন্তু পরবর্তীতে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ঝুলে থাকে তাদের পদকপ্রাপ্তি। দিন কয়েক আগে সাউথ এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে পাকিস্তানের পদক বাতিল ঘোষণা করা হয়েছে বলে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে জানানো হয়েছে। তাতে বাংলাদেশের ওই দুটি পদক প্রাপ্তি অনেকটা নিশ্চিত গেছে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে দুটি পদক পাচ্ছি। পাকিস্তানি অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই আমরা এই পদক পাচ্ছি। এমনিতে আমরা রিলেতে চতুর্থ ছিলাম।’

তবে পদক প্রাপ্তির বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও কিছু জানে না। সংস্থাটির সহ-সভাপতি বশির আহমেদ মামুন বলেছেন, ‘আমাদের এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। খোঁজ খবর নিচ্ছি।’

সব কিছু ঠিক থাকলে আগের একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং ওই দুটিসহ বাংলাদেশের অ্যাথলেটিকসে ৪টি পদক ঝুলিতে জমা পড়ার কথা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের