মহিলা হ্যান্ডবলের অভিষেক আসরেই ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৭

১২তম এসএ গেমসের মহিলা হ্যান্ডবলের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ । এসএ গেমসে মহিলা হ্যান্ডবলের ইভেন্ট এবারই প্রথম। আর অভিষেক আসরেই ফাইনালে বাংলাদেশ। আজ রবিবার  সেমিফাইনালে নেপালকে ৩৩-২৮ পয়েন্টে হারিয়ে ভারতের বিপক্ষে স্বর্ণ জয়ের ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মহিলারা।
প্রথমার্ধে ১৩-১১ গোলে লিড ছিল বাংলাদেশের। এখন পর্যন্ত চারটি ম্যাচে মহিলা দল অপরাজিত।
মহিলা দলের মূল গোলরক্ষক শিলা মায়ের মৃত্যুর জন্য দেশে ফিরে গেছেন ম্যাচের আগেই। দ্বিতীয় গোলরক্ষক সুশীলা হাতে ব্যাথা নিয়েই পোস্টের নিচে দাঁড়িয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আট গোল করেন নিশি ও শিল্পী। ডালিয়া পাঁচটি, সুমি চারটি, শিরিনা ছয়টি ও খালেদা দুই গোল করেন।

এদিকে মহিলাদের কাবাডিতেও ভারতের বিপক্ষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। মহিলারা ১৮-১৬ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে পুরুষ দল শেষ খেলায় ভারতের বিপক্ষে ২৯-৯ পয়েন্টে হেরেছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী