ওমানে পৌঁছে অনুশীলনের অপেক্ষায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১২:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:২৫

মেন্স জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ওমানে। হকির অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টর জন্য আজ ভোরে মাস্কটে এসে পৌঁছেছে মামুনুর রশীদের দল। বিশ্রাম নিয়ে আবার আজই অনুশীলন করার কথা লাল-সবুজদের। 

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ওমান থেকে বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে রাত ৩ টায় ওমানের হোটেল প্ল্যালাটিনিয়ামে কোচ, ম্যানেজার ও খেলোয়াড়দের নিয়ে ভালোভাবে পৌঁছেছি। আজই আবার সকালে অনুশীলন হবে। কাল আমরা প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবো।’

ওমানে নেমেই অবসর কাটানোর সুযোগ নেই বাংলাদেশের। কাল তাদের অভিযান শুরু হচ্ছে। গ্রুপ ‘বি’তে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। ৭ জানুয়ারি শ্রীলঙ্কা ও ৯ জানুয়ারি লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। 

দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে চাইনিজ তাইপে, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। এখান থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের