আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া জিতেই চলেছেন। এককের খেলাতে কোয়ার্টার ফাইনাল ও দ্বৈতের খেলাতে জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে।
শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বালক এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া ৬-২, ৭-৫ সেটে মালদ্বীপের মোহাম্মদ মোহ নাজিথকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
অপর দিকে বালক দ্বৈতের খেলায় তুষারের সঙ্গে জুটি বেঁধে ৬-৪, ৬-২ গেমে লাওসের দায়মন বাউনথালা ও অথিত ক্যাসিং জুটিকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।
বালক এককের অন্য খেলায় বাংলাদেশের তানভির মুন তুষার চাইনিজ তাইপের শাও চি চু এর কাছে ৪-৬, ৩-৬ গেমে হেরে গেছেন। বালিকা এককের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ০-৬, ০-৬ গেমে হেরেছেন মায়ানমারের থাই হায়াত মিন্টের কাছে।








