পাকিস্তানের কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৮

এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে ফাইনালে উঠে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। যদিও সেই স্বপ্নপূরণ হয়নি। পাকিস্তানের প্রতিযোগীর কাছে হেরে তাদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

শুক্রবার বালক এককের ফাইনালে পাকিস্তানের আবুবকর তালহা ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে প্রতিপক্ষ স্বদেশী রোমান তালহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আর বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রোমান-তালহার কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি। এছাড়া বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে  মায়ানমারের থাই হায়াত মিন্ট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং ও ইয়ান রং ঝং জুটি ৬-১, ৬-২ গেমে মায়ানমারের ওন চি ছার ও তায় হায়াত মিন্ট জুটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের জাওয়াদ ভূঁইঞা ৮ম, তানভির মুন তুষার ৯ম, হুমায়রা হায়দার জারা ৭ম ও সুমাইয়া সুলতানা ১১তম স্থান পেয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের