১২তম এসএ গেমসের শেষ দিনে এসে আরও দুটি রৌপ্য পদক জয় করেছে বাংলাদেশ। আজ রবিবার মহিলাদের হ্যান্ডবল ও মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে রৌপ্য পদক অর্জন করে নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।
মহিলা হ্যান্ডবলের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। তাই স্বর্ণ পদক জয়ের প্রত্যাশা ছিল না। ছিল লড়াইয়ের প্রতিশ্রুতি। বাংলাদেশ লড়েই হেরেছে ৪৫-২৩ পয়েন্টে। এসএ গেমসে মহিলা হ্যান্ডবলের প্রথম আসরেই রৌপ্য পদক জয় বাংলাদেশের বড় অর্জন বলেই মনে করছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও তুরিঙ দেওয়ান ১১০৩ পয়েন্টে রৌপ্য পদক জয় করেন। স্বর্ণ জয়ী ভারতের পয়েন্ট ছিল ১১৩৩ ও ব্রোঞ্জ জয়ী শ্রীলঙ্কার পয়েন্ট ছিল ১০৯৩।
/আরএম/এফআইআর/








